করোনা আশীর্বাদ!

সারাবিশ্ব আজ করোনা ভয়ে ভীত। কিন্তু এই করোনা আশির্বাদ হয়ে আমাদের দেখিয়ে গেছে অনেক কিছু।
করোনা দেখিয়েছে যতই পারমাণবিক আর আগ্নেয়াস্ত পরিপূর্ণ হও না কেন সৃষ্টিকর্তার কাছে সবই তুচ্ছ।
করোনা মাকে চিনিয়েছে গর্ভে ধারণ করা জানোয়ার সন্তানদের।যারা কিনা করোনার ভয়ে অসুস্থ বৃদ্ধ মাকে জঙ্গলে ফেলে যায়।
করোনা দেখিয়েছে নিকৃষ্ট সন্তানদের যারা কিনা করোনায় মৃত বাবার লাশ নিতে অস্বীকৃতি জানায় অথচ তার মৃত সনদ নিয়ে যায় পেনশনের টাকার জন্য।
করোনা দেখিয়েছে বাবার ভালোবাসা যে কিনা শত বারণ সত্তেও করোনায় মৃত সন্তানের লাশ কোলে করে নিয়ে দাফন করে।
করোনা দেখিয়েছে প্রিয় কিছু মুখ যারা করোনায় মৃত ব্যক্তির লাশ ফেলে পালিয়ে যায়।
করোনা দেখিয়েছে কিছু তথাকথিত সভ্য সমাজ ও তার অধিবাসীদের যারা মৃত ব্যক্তির জন্য লাশের খাটিয়া দিতেও অস্বীকৃতি জানায়।
করোনা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রহনযোগ্যতা।আজ জনগণ পুলিশকে বন্ধু হিসেবে বিশ্বাস করতে শুরু করেছে।
করোনা প্রকাশ করেছে সমাজের কিছু চালচোর তেলচোরদের মুখ।
করোনা প্রকাশ করেছে কিছু তথাকথিত সমাজসেবকদের মুখ যারা এতদিন মুখেই সমাজ সেবা করে গেছেন।
করোনা দেখিয়েছে মহামারি থেকে দেশকে বাঁচতে সামনে থেকে লড়ে যাওয়া একজন চিকিৎসকের প্রতি রাষ্ট্রের অবহেলায় মৃত্যু।
করোনা বন্ধ করেছে মদ জুয়ার আসর।
করোনা বন্ধ করেছে পতিতালয়।
করোনা বন্ধ করেছে মানুষের অহংকার।
করোনা ফিরিয়ে দিয়েছে প্রকৃতির আসল রূপ।
 পরিশেষে করোনা শুধু আমাদের প্রিয়জনদের কেড়ে নেয় না কেড়ে নেয় প্রিয়জনের লাশ ছুঁয়ে শেষবারের মতো কাঁদার অধিকারও।

Comments

Popular posts from this blog

উনি করোনায় মারা যাননি। উনি মারা গিয়েছেন শুধু মাত্র চিকিৎসার অভাবে।

উনি করোনায় মারা যাননি। উনি মারা গিয়েছেন শুধু মাত্র চিকিৎসার অভাবে!!😭

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এক অসাধারণ মসজিদ