Posts

Showing posts with the label UFO

পৃথিবীর মাটিতে ইউএফও (UFO)

Image
মানুষ বরাবরই কৌতুহলী। মহাকাশ আর মহাকাশের অজানা প্রাণীদের সম্পর্কে মানুষের কৌতূহল বরাবরই সবোর্চ্চ পর্যায়ে। আমরা অনেক সিনেমাতেই দেখে থাকি মহাকাশ থেকে গোলাকার এক যানে করে পৃথিবীতে নেমে আসে কিছু প্রাণী। কিন্তু একটা কথা আছে যে সিনেমা কখনও সিনেমা হয়না তা সবই বাস্তবে কোনো ঘটনার প্রেক্ষিতে হয়ে থাকে। এলিয়েন নিয়ে করা সিনেমাগুলোও তার বাইরে নয়। জি হ্যাঁ পৃথিবীতে সত্যিই তা ঘটে গেছে। সময় ১৯৪৭ সালের ৮ই জুলাই। স্থান আমেরিকার নিউ মেক্সিকোর রসওয়েল। হঠাৎ প্রচণ্ড বেগে গোল চাকতির মতো একটি বস্তু আকাশ থেকে সেখানে বিকট শব্দে আছড়ে পড়ল। সেই জায়গাটির প্রচুর মানুষ দৃশ্যটি নিজ চোখে দেখেছে। সবাই ছুটে গেল সেখানে। কিন্তু আগুনের প্রচণ্ড তাপ ফুলকির মতো বের হওয়ার কারণে কাছে ঘেঁষতে পারছিল না কেউ। কিছুক্ষণ বাদেই বিরাট আর্মির দল এসে জায়গাটি ঘিরে ফেলল। আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুধু সাংবাদিকদের জানিয়ে গেলেন, বিরাট চাকতির মতো একটি বস্তু আকাশ থেকে পড়েছে। যেন কোনো আকাশযান। বাকিটা পরে জানতে পারবেন। পরদিন সব পত্রিকায়ও এ সংক্রান্ত খবর ছাপা হল। তাহলে কি এটা ইউএফও! এলিয়েনরা তাহলে আসলেই পৃথিবীতে চলে এসে...

UFO এর সেই ভিডিও তাহলে সত্যি!!

Image
        এমহাবিশ্বে আমরা কি একা? কোটি কোটি গ্রহ-নক্ষত্রের কোনো একটিতেও কি আর কোনো প্রাণের অস্তিত্ব নেই? অনেকেই বিশ্বাস করেন দূরের কোনো গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এমনকি তারা তাদের মহাকাশ যান নিয়ে পৃথিবীতেও আসে। এসব মহাকাশ যান স্বচক্ষে দেখারও দাবি করেন অনেকে। গত ২৮ তারিখ পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তিনটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করেছে যেখানে ইউএফও অর্থাৎ 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট', বাংলায় 'অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু' দেখা গিয়েছে। এই ভিডিওগুলি অবশ্য এর আগেই একটি বেসরকারি সংস্থা প্রকাশ করেছিল। তবে সরকারিভাবে ভিডিওগুলি স্বীকৃতি পায়নি বলে, ভিডিওগুলি আসল না নকল, তাই নিয়ে প্রশ্ন ছিল জনমানসে। এদিন সব দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটল। ইনফ্রারেড ক্যামেরায় রেকর্ড করা ভিডিওগুলিতে যে অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তুগুলি-কে দেখা গিয়েছে, তার প্রত্যেকটিই অত্যন্ত দ্রুতগামী। ভিডিওগুলির দুটিতে মার্কিন নৌবাহিনীর বিমানচালকদের এই গতিতে বিস্মিত হওয়ার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। নৌবাহিনী এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ভিডিওগুলি সত্যি বলে মেনে নিয়েছিল। পেন্টাগনের মুখপাত্র সু গফ জানান, ফুটেজগ...