জীবন থেকে হারিয়ে
মাঝেমধ্যে কয়েকটা প্রোফাইল ঘুরে দেখি, যাদের সাথে আগে কথা হতো। কমেন্ট বক্সে, ইনবক্সে, ফোনে, ভিডিও কলে, হয়তো দেখাও হয়েছে। হয়তো হাতে হাত ধরে কোথাও বসেছিল, সময় কাটিয়েছিল, হয়তো এর চেয়েও বেশি কিছু হয়েছিল কিংবা হয়নি....
হয়তো কোনোদিন ঘুমের ঘোরে জিগ্যেস করেছিল, "ভালোবাসো?" তারপরেই নিজেকে সামলে কথা পাল্টে ফেলেছিল....
প্রোফাইলগুলো ঘুরে দেখলে বুঝি, এক একটা মানুষের পাল্টাতে খুব বেশি সময় লাগে না, তাদের পাল্টে যাওয়ার আভাস আমরা পাই ঠিকই, কিন্তু ইগনোর করি। হাওয়ায় হাওয়ায় পাতলে কান অনেক ইঙ্গিত অনেক শব্দ ভেসে ওঠে, কিন্তু আমরা ভাবি কিছুদিনের মধ্যেই মানুষটা ফিরবে, ঠিক হয়ে যাবে সব...
প্রোফাইলের মানুষগুলো একইরকম থাকে, কত হাসি, কত উচ্ছল, কত নতুন মানুষের ভিড়! পুরোনো মানুষ পাল্টে ফেলেছে শুধু, লেখার ধরণ বদলে ফেলেছে, ছবি তোলার স্টাইল বদলেছে....
প্রোফাইল গুলোতে ঢুকলে ভাবি মানুষ কত সহজে মানুষকে ছাড়তে পারে, ভুলতে পারে, পাল্টে ফেলতে পারে, শুধু আগলাতে পারে না, ভালোবাসতে পারে না বহুদিন।
দিনের শেষে সব প্রতিশ্রুতিই জলের মতো সস্তা বড্ড....
কিছু মানুষ ব্লক লিস্টেও থাকে না, আবার ফ্রেন্ডলিস্টেও না। ইনবক্সেও থাকে না, হোয়াটস এপেও না। বাস্তবেও থাকে না, স্মৃতির পাতাতেও না। সার্চ লিস্টেও থাকে না, বুকের ভেতরেও না..
শুধুমাত্র নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের অন্তহীন আক্ষেপ হয়ে থেকে যায় কয়েকটা মানুষ....

Comments
Post a Comment